রুকুতে উভয় হাত দ্বারা হাঁটু ধরা
عن أبی یعفور قال : سمعت مصعب بن سعد یقول: صلیت الی جنب أبی فطبقت بین کفی ثم وضعتہما بین فخذی فنہانی أبی وقال کنا نفعلہ فنہینا عنہ وأمرنا أن نضع أیدینا علی الرکب۰
رواہ البخاری فی’’ صحیحہ‘‘ برقم ( ۷۹۰ ) کتاب الأذان‘ باب وضع الأکف علی الرکب فی الرکوع
অর্থ: হযরত আবূ ইয়া‘ফুর রহ. বলেন: আমি হযরত মুসআব ইবনে সা‘আদ রহ. কে বলতে শুনেছি তিনি বলেন: একবার আমি আমার পিতা হযরত সা‘আদ রাযি. এর পাশে দাঁড়িয়ে নামায পড়লাম আর (রুকুর সময়) আমার উভয় হাত মিলিয়ে উভয় রানের মাঝে রেখে দিলাম। আমার পিতা আমাকে (এভাবে হাত রাখতে দেখে নামায শেষে) নিষেধ করে বললেনঃ আমরাও এভাবে হাত রাখতাম, অতঃপর আমাদেরকে এভাবে হাত রাখতে নিষেধ করা হয়েছে, পক্ষান্তরে আমাদেরকে হাঁটুর উপর হাত রেখে (হাঁটু ধরার) নির্দেশ দেয়া হয়েছে। সূত্র: বুখারী শরীফ হাদীস নং(৭৯০) আবূ দাউদ শরীফ হাদীস নং (৮৬৭) তিরমিযী শরীফ হাদীস নং (২৫৯)
https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi


