বসা অবস্থায় দৃষ্টি উভয় হাঁটুর দিকে রাখা
عن عامر بن عبداللہ بن الزبیر عن أبیہؓ قال : کان رسول اللہ۔ﷺ۔ إذا جلس فی التشہد وضع یدہ الیمنی علی فخذہ الیمنی ویدہ الیسری علی فخذہ ا لیسری وأشار بالسبابۃ ولم یجاوز بصرہ إشارتہ.
رواہ أبوداؤد فی ’’سننہ‘‘ برقم (۹۹۰) کتاب الصلاۃ‘ باب الإشارۃ فی التشہد
অর্থ: হযরত আমের ইবনে আব্দুল্লাহ ইবনে যুবাইর রাযি. নিজ পিতা থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেন প্রিয় নবী ﷺ যখন তাশাহহুদে বসতেন তখন ডান হাতকে ডান রানের উপর রাখতেন এবং বাম হাতকে বাম রানের উপর রাখতেন। আর দৃষ্টিকে ইশারার স্থান অর্থাৎ হাঁটু থেকে হটাতেন না। সূত্র: আবূ দাউদ শরীফ হাদীস নং (৯৯০) নাসাঈ শরীফ ৩/২৮ (১২৭৫) মুসনাদে আহমাদ ৪/৩ (১৬১০৬) মুসনাদে আবূ আউয়ানা ১/৫৩৯ (২০১৮) সহীহে ইবনে খুযাইমা ১/৩৫৫ (৭১৮) সহীহে ইবনে হিব্বান হাদীস নং (১৯৪৪) হাদীসটির সনদের সকল বর্ণনা কারী ثقا ت (নির্ভরযোগ্য) বুখারী ও মুসলিম শরীফের বর্ণনাকারী। সুতরাং হাদীসটি সহীহ।
https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi


