মৃত ব্যক্তিকে কবরে সম্পূর্ণ ডানকাতে শোয়ানো
মৃত ব্যক্তিকে কবরে সম্পূর্ণ ডানকাতে কিবলামুখী করে শোয়ানো সুন্নাতঃ
)۱(عبید بن عمیر عن أبیہ أنہ حدثہ ۔ وکان لہ صحبۃ ۔ أن رجلا سألہ فقال :یا رسول اللہ ! ما الکبائر ؟ قال : ہن تسع فذکر معناہ زاد و عقوق الوالدین المسلمین و استحلال البیت الحرام قبلتکم أحیاء وأمواتا.
رواہ ابو داؤد فی’’ سننہ ‘‘ و سکت ۳/۷۴(۲۸۷۵) کتاب الوصایا ‘ رقم الباب (۱۰).
) ۲(عن عبد اللہ بن أبی قتادۃ ؓ أن النبی ۔ ﷺ ۔ حین قدم المدینۃ سأل عن البراء بن معرور ؓ قالوا : توفی و أوصی بثلثہ لک یا رسول اللہ ! و أوصی أن یوجہ إلی القبلۃ لما احتضر فقال رسول اللہ ۔ ﷺ ۔ أصاب الفطرۃ.
رواہ الحاکم فی ’’ المستدرک ‘‘۱/ ۳۵۴ ( ۱۳۰۵ ) وقال : حدیث صحیح فقد احتج البخاری بنعیم بن حماد و احتج مسلم بن حجاج با لدراوردی و لم یخرجا ہذا الحدیث.
অর্থ: (১) হযরত উবাইদ ইবনে উমায়ের রহ. স্বীয় পিতা হযরত উমাইর রাযি. থেকে বর্ণনা করেন; এক ব্যক্তি প্রিয়নবী ﷺ কে জিজ্ঞেস করলেন: ইয়া রাসূলুল্লাহ! কবীরাগুনাহ গুলো কি কি? তিনি জবাবে বললেন: “কবীরা গুনাহ নয়টি” অতঃপর তিনি তার বিস্তারিত বিবরণ দিলেন যার উল্লেখ এর পূর্বের হাদীসে করা হয়েছে। তবে এ হাদীসের মধ্যে অতিরিক্ত এটাও বর্ণিত হয়েছে যে, (কবীরাহ গুনাহ সমূহের মধ্য হতে) “মুসলমান পিতা মাতার অবাধ্যতা করা, ও সম্মানিত গৃহ বাইতুল্লাহ যা তোমাদের জীবিত ও মৃত অবস্থায় কিবলা তার সম্মান নষ্ট করাকে বৈধ মনে করা।” সূত্র: আবূ দাউদ শরীফ হাদীস নং (২৮৭৫) নাসাঈ শরীফ হাদীস নং (৩৭৪৬) মুসতাদরাক ১/৫৯ ও ৪/২৫৯(অবশিষ্ট -৪৪)
জ্ঞাতব্য: বর্ণিত হাদীসের শব্দ “বাইতুল্লাহ যা তোমাদের জীবিত ও মৃত অবস্থায় কিবলা” দ্বারা স্পষ্ট বুঝা যাচ্ছে যে, মৃত ব্যক্তিকে কবরে কিবলামুখী করে ডান কাতে শোয়াতে হবে। আল্লামা শাওকানী রহ. “নাইলুল আউতারে”(৪/৪৬) বলেন: لان المراد بقولہ : ’أحیاء‘ عند الصلاۃ و‘ أمواتا ‘ فی الحد
অর্থাৎ হাদীসের দ্বারা উদ্দেশ্য হল, জীবিত অবস্থায় নামাযের সময় ও মৃত অবস্থায় কবরে কিবলা মুখী হওয়া।
অর্থ: (২) হযরত আব্দুল্লাহ ইবনে কাতাদা রাযি. থেকে বর্ণিত, প্রিয়নবী ﷺ মদীনায় আগমন করার পর হযরত বারা ইবনে মা’রুর রাযি. সম্পর্কে জিজ্ঞেস করলে সাহাবায়ে কিরাম রাযি. উত্তর দিলেন-তিনি মৃত্যুবরণ করেছেন। এবং মৃত্যুর পূর্বে আপনার জন্যে তার এক তৃতীয়াংশ মালের ওসিয়্যাত করে গেছেন। এবং এও ওসিয়্যাত করে গেছেন যে, তিনি যখন মৃত্যু মুখে পতিত হবেন তখন যেন তাকে কিবলামুখী করে ডান কাতে রাখা হয়। এতদশ্রবণে প্রিয়নবী ﷺ বললেন, “সে স্বভাবজাত সঠিক বিযয়টিতেই উপনীত হয়েছে।” সূত্র: মুসতাদরাক ১/৩৫৪(১৩০৫) হাকিম বলেন “হাদীসটি সহীহ”। ইমাম যাহাবী রহ. ও বলেন “হাদীসটি সহীহ”।
https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi


