জুমু‘আর আগে ও পরে ৪ রাকা‘আত সুন্নাত
)۱(عن أبی عبد الرحمن السلمی قال : کان عبد اللہ یأمرنا أن نصلی قبل الجمعۃ أربعا و بعدہا أربعا .رواہ عبد الرزاق فی ’’ مصنفہ‘‘ ۲/۲۴۷(۵۵۲۵)
)۲(عن أبی ہریرۃؓ قال : قال رسول اللہ ۔ ﷺ ۔ ’’ إذا صلی أحدکم الجمعۃ فلیصل بعدہا أربعا ‘‘.
رواہ مسلم فی’’ صحیحہ‘‘(۸۸۱)کتاب الجمعۃ ‘ باب الصلاۃ بعد الجمعۃ
অর্থ: (১) হযরত আবূ আব্দুর রহমান আস্সুলামী রহ. থেকে বর্ণিত, তিনি বলেন: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযি. আমাদেরকে জুমু‘আর পূর্বে চার রাকা‘আত ও পরে চার রাকা‘আত নামায পড়ার নির্দেশ দিতেন।সূত্র: মুসান্নাফে আব্দুর রাযযাক ২/২৪৭(৫৫২৫) আদদিরায়া গ্রন্থে (পৃষ্ঠা-১৩৩) ইবনে হাজার আসকালানী রহ. বলেন:رجا له ثقات অর্থাৎ এর সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য। আছারুস্ সুনানে আছে:ا سنا ده صحيحঅর্থাৎ এর সনদটি সহীহ। (দ্রষ্টব্য: আছারুস সুনান পৃষ্ঠা-৩০৩)
উল্লেখ্য যে, হাদীসটি বাহ্যত মওকুফ হলেও এটা “মারফু” এর হুকুম রাখে। কারণ, হযরত ইবনে মাসউদ রাযি. এ ব্যাপারে তখনই নির্দেশ দিয়েছেন যখন তার নিকট তা নবী কারীম ﷺ থেকে প্রমাণিত রয়েছে। এছাড়া তাবারানীর এক রিওয়ায়াতে হাদীসটি কিছুটা যঈফ সনদে হযরত ইবনে মাসউদ রাযি. থেকে “মারফুআন” ও বর্ণিত রয়েছে। দ্রষ্টব্য: নসবুররায়া ২/২০৬
অর্থ:(২) হযরত আবূ হুরাইরা রাযি. থেকে বর্ণিত, প্রিয়নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান “তোমাদের মধ্য থেকে যে জুমু‘আর পরে নামায পড়বে সে যেন জুমু‘আর ফরজের পর চার রাকা‘আত পড়ে।” সূত্র: মুসলিম শরীফ হাদীস নং (৮৮১) আবূ দাউদ শরীফ হাদীস নং (১১৩১) নাসাঈ শরীফ হাদীস নং (১৪২৫)
https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi


