দুরূদ পড়ার স্থানসমূহ
* যখনই নবীজী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-এর নাম মুবারক মুখে উচ্চারিত হয় বা কানে আসে তখনই দুরূদ শরীফ পড়া কর্তব্য। (দুররে মুখতার,১:৫১৬)
* যখনই কোন মজলিস থেকে উঠবে তখন প্রথমে দুরূদ শরীফ পড়বে তার পর উঠবে। (আল-কাউলুল বাদী পৃ. ৩৪৮)
* দু‘আ করার পূর্বে ও পরে দুরূদ শরীফ পড়বে। (আল-কাউলুল বাদী পৃ.৩১৮-৩২৩)
* মসজিদে প্রবেশকালে এবং বের হওয়ার সময় দুরূদ শরীফ পড়বে। (আল-কাউলুল বাদী পৃ.২৬৬)
*আজানের পর দু‘আ পড়ার পূর্বে দুরূদ শরীফ পড়বে। (আল-কাউলুল বাদী পৃ. ২৭)
* উযূর শেষে দুরূদ শরীফ পড়বে। (আল- কাউলুল বাদী পৃ. ২৪৯)
* নবীজী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-এর রওজা মুবারক যিয়ারতের সময় দুরূদ শরীফ পড়বে। উক্ত দুরূদ নবীজী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম নিজে শুনেন। (আল- কাউলুল বাদী পৃ. ৩০৩-৩০৭)
* কোন কিতাব-রিসালাহ, চিঠি-পত্র লেখার শুরুতে দুরূদ শরীফ লিখবে। (আল-কাউলুল বাদী পৃ. ৩১৪)
* রাতে তাহাজ্জুদের জন্য যখন ঘুম থেকে জাগ্রত হবে তখন দুরূদ শরীফ পড়বে। (আল-কাউলুল বাদী পৃ. ২৬৪)
* বিপদ-আপদ,বালা-মুসীবত, ভূমিকম্প ইত্যাদির অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য দুরূদ শরীফ পড়বে। (আল-কাউলুল বাদী পৃ. ১৭৪-১৭৫, ৩১৫)
* পায়ে ঝিঝি লাগলে বা কানে শোঁ শোঁ আওয়াজ হলে দুরূদ শরীফ পড়বে। (আল আযকার, হাদীস নং-৭৮৬)
https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi


